
চকরিয়া-পেকুয়া সংবাদদাতা
৪ অক্টোবর, ২০২৩ | ৯:৪৪ অপরাহ্ণ
কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হককে ২৭ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে বরইতলী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হক ওই উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদাস্থ মহছনিয়াকাটা গ্রামের সিদ্দিক আহমদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ১৯৯৬ সালে একটি হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘ ২৭ বছর পলাতক ছিল আব্দুল হক। আসামি এলাকায় ফিরেছে খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোলাইমান খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে, মামলাটি দীর্ঘদিন আগের হওয়ায় নথিপত্র না পেয়ে কাকে হত্যা করেছিল এবং মামলার বাদি কে তা জানাতে পারেননি ওসি।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


