
টেকনাফ সংবাদদাতা
২৬ আগস্ট, ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ মো. নুর (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তার মো. নুর ওই উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার নবী হোছনের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হৃীলা ইউনিয়নের লেদা জাফর মার্কেট এলাকায় মো. নুর নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


