
বোয়ালখালী সংবাদদাতা
১৫ আগস্ট, ২০২৩ | ৪:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পোপাদিয়া মিনাগাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে আবদুস শুক্কুর, আনোয়ারা বেগম ও শওকত আলীর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুর রহমান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৪ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


