চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

পটিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বাইক আরোহীর

পটিয়া সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৩ | ৬:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের চাপায় মাহমুদুল করিম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাহমুদুল করিম বাশঁখালী উপজেলার চন্দ্রপুর এলাকার ফজলুল করিমের ছেলে।

 

পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে মাহমুদুল করিম চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় মনসা চৌমুহনী এলাকায় একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে ডুকে পড়ে। এ সময় ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্র্যাকটিকে আটক করা হয়েছে।

 

তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে জানা গেছে, মাহমুদুল করিম রুপান্তর বাংলা নামে একটি পত্রিকার বাশঁখালী প্রতিনিধি।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট