
সীতাকুণ্ড সংবাদদাতা
৩০ জুলাই, ২০২৩ | ২:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২২ জানিয়েছে পুলিশ।
রবিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশ বলেছ- হাত-পা বেঁধে ওই যুবককে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, মহাসড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে আমি এসে লাশটি উদ্ধার করি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২২।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ওই যুবককে হাত-পা বেঁধে, ঘাড় ভেঙে হত্যা করা হয়েছে। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ

সোমবার, ০২ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


