
টেকনাফ সংবাদদাতা
৩০ জুলাই, ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ
টেকনাফ শামলাপুর সৈকত থেকে অজ্ঞাতনামা একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলা শামলাপুর ইউনিয়নের শিলখালী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসেছে। এরপর স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে আমাদের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে একটি কালো প্যান্ট ছিল। মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা যায় নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ

সোমবার, ০২ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


