
বাঁশখালী সংবাদদাতা
২৮ জুলাই, ২০২৩ | ৩:১৯ অপরাহ্ণ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়ায় একটি চা দোকান থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আবুল কাশেমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কাশেম কাথরিয়া ৫ নম্বর ওয়ার্ডের গুণের বাপের বাড়ির নুরুল আলমের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
পূর্বকোণ/অনুপম/এএইচ

সোমবার, ০২ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


