চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ঈদের দিন পাঁচ বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী

ঈদের দিন পাঁচ বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী

আবহাওয়া ডেস্ক

১৭ মার্চ, ২০২৬ | ৩:৩৫ অপরাহ্ণ

এবার ঈদ উৎসবকে ঘিরে নানা প্রস্তুতি থাকলেও দেশবাসীকে নিতে হবে বৈরী আবহাওয়ার প্রস্তুতিও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগে-পরে পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও ঈদুল ফিতরের দিন দেশের পাঁচটি বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়।

 

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টি তুলনামূলক বেশি হবে। তবে এর আগে ও পরে কম হবে। এই হিসেবে ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা বেশি থাকবে।

 

তিনি জানান, দেশের পাঁচটি বিভাগে ‘তাণ্ডব’ চালাতে পারে কালবৈশাখী। এক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে এমন আবহাওয়া বিরাজ করতে পারে।

 

এদিকে আবহাওয়ার আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

শনিবার (২১ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট