চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

আরও ৩ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২০ | ৮:৫৩ অপরাহ্ণ

সারাদেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। আগামী তিন দিন এ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে রবিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, ফেনী, শ্রীমঙ্গল, পাবনা, বদলগাছী, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। পরবর্তী তিন দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট