চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াল

ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

৫ মার্চ, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। বুধবার (৪ মার্চ) তেহরানসহ ইরানের পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত এক হাজার ৪৫ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

 

তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, পুরো দেশ এখন সব দিক থেকে আক্রান্ত। অন্তত ৩০০ শিশু ও কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহত মানুষের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।

 

ইরানের প্রেস টিভি এবং আইআরজিসি (আইআরজিসি) সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে তাদের ১৯তম দফার হামলা শুরু করেছে।

 

তাসনিম নিউজ আইআরজিসির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সর্বশেষ হামলায় ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো’ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

 

বিপ্লবী গার্ড বাহিনী তাদের এ সামরিক অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ-৪’। সূত্র : আল-জাজিরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট