চট্টগ্রাম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চাক্তাই হাজী আমিনুর রহমান পরিবারের ১০৯ বছর পূর্তি অনুষ্ঠান

বিজ্ঞপ্তি

২ এপ্রিল, ২০২৬ | ৩:১৪ অপরাহ্ণ

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রামের চাক্তাই হাজী আমিনুর রহমান পরিবারের ১০৯ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাজী আমিনুর রহমান পরিবারের তৃতীয় প্রজন্ম সকল ভাই ও বোনদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আবু সুফিয়ান।
এতে অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, পেডরোলো গ্রুপের পরিচালক লায়ন হাসিনা খাঁন, মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কামাল পাশা, নারী উদ্যোক্তা সুলতানা জাহান রোজী, কণ্ঠশিল্পী জাসাসের সাবেক সভাপতি আবদুল মন্নান রানা, পিএইচপি অটোমোবাইলস’র চেয়ারম্যান আকতার পারভেজ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী, শিপিং ব্যবসায়ী এমএ বক্কর, নারী উদ্যোক্তা রেবেকা নাসরিন, জানে এ আলম, এমএ কাইয়ূম, দারুল ইসলাম সোহেল, ওয়াহিদা জেসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রীতা পারমিতা।
উপস্থিত ছিলেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা নূর আখতার জাহান, উদযাপন কমিটির চেয়ারম্যান আরশাদ উর রহমান, কো-চেয়ারম্যান মুহাম্মদ ইমরান (সুমন), মইনুদ্দিন নূর (তারেক), মাশরুর হোসেন (পন্নী), ইমতিয়াজ (আরেফিন), উপদেষ্টা আজিজুর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মাদ শাকিল, মোহাম্মাদ আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মাদ ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেন হাজী আমিনুর রহমান পরিবারের ছেলে মেয়ে, নাতী-নাতনী (দ্বিতীয় প্রজন্ম থেকে ৫ম প্রজন্ম।
উদযাপন কমিটির উপদেষ্টা আরশাদ উর রহমান বলেন, হাজী আমিনুর রহমান সওদাগরের বাড়ি ‘রহমান ভিলা’র ১০৯ বছর। এই ঐতিহ্য, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে অটুট রাখতে আমরা এ ধরনের মিলনমেলা করার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি তার ভাইয়েরা এই মহৎ উদ্যোগের জানিয়ে বলেন, দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই উদ্যোগ সফল করেছি। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পাশাপাশি চট্টগ্রামের মেজবানেরও আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ শেষে ঝমকালো এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট