
ফিফা প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই লড়াই মাঠে গড়াবে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায়, হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
তবে ম্যাচ ছাপিয়ে বড় আলোচনা, মাঠে দেখা যাবে তো হামজা চৌধুরীকে? সুদূর ইংল্যান্ড থেকে গতকালই ভিয়েতনামে পা রেখেছেন ইনজুরি কাটিয়ে দীর্ঘ বিরতির পর ফেরা এই তারকা। তাকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও কোচ হ্যাভিয়ের কাবরেরার কণ্ঠে যেন বিপদের সাইরেন। ভিয়েতনামের চ্যালেঞ্জিং কন্ডিশন আর ক্লান্তির দোলাচলে হামজার একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
হামজাকে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রতিপক্ষের কপালেও। সিঙ্গাপুর ম্যাচ মূল লক্ষ্য হওয়ায় ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচকে দেখা হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে। লড়াইয়ের আভাস দিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া।
ভিয়েতনামের সঙ্গে তিনবারের সাক্ষাতে দুবার ড্র করেছে বাংলাদেশ, অন্যটিতে দেখতে হয়েছে হার। দুই দল দুই যুগ আগে সবশেষ মুখোমুখি হয়েছিল।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ