চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

পাকিস্তানকে হারিয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ, ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের। এই জয়ের মহানায়ক ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান, যিনি নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে সবার নজর কেড়েছেন।

 

মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে নিজের জাদু দেখান রোনান। ম্যাচের ৫৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে এক চমৎকার ফ্রি কিকে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের ক্রস থেকে নিখুঁত হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন এই স্ট্রাইকার।

 

ম্যাচ শেষে মালদ্বীপের গ্যালারির সামনে লাল-সবুজ পতাকা নিয়ে রোনান ও তার যমজ ভাই ডিকলানের উদযাপন ছিল এক আবেগঘন মুহূর্ত। নিজের অভিষেক ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার জেতা রোনান এই অর্জনকে ‘অসাধারণ’ হিসেবে বর্ণনা করেছেন।

 

পাকিস্তানের বিপক্ষে এই জয়ের পর বাংলাদেশের পরবর্তী লক্ষ্য এখন শক্তিশালী ভারত। আগামী ২৮ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। রোনান সুলিভান আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, তাদের এখনকার লক্ষ্য ভারতকে পরাজিত করা।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন