
প্রথম সুপারওভারে আফগানিস্তান করে ১৭ রান। সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকারও কম কষ্ট হয়নি। তবুও শেষ বলে ছক্কা হাঁকিয়ে আবারও ম্যাচ টাই করে ফেলেন প্রোটিয়ারা। দ্বিতীয় বার সুপার ওভারে গড়াল ম্যাচ। সেই সুপার ওভারে ৪ রানে জয় তুলে নিল আফ্রিকা।
আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি আফগানিস্তান। উঠেছে ১২ রান। ম্যাচ হয় টাই। এরপর প্রথম সুপার ওভারও টাই! দ্বিতীয় সুপার ওভারে গিয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম সুপার টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে ২৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে প্রথম দুই বলে কোনো রান না তুলেই মোহাম্মদ নবীকে হারায় আফগানিস্তান। জিততে হলে শেষ চার বলে চারটি ছক্কা লাগত আফগানিস্তানের।
রহমানউল্লাহ গুরবাজ টানা তিন ছক্কায় ম্যাচ জমিয়ে তোলেন। পরের বল ওয়াইড। অতিরিক্ত শেষ বলে গুরবাজ আউট হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচে দক্ষিণ আফ্রিকা।
২০২৪ সালের ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি–টুয়েন্টিতে দুবার সুপার ওভারে গিয়েও জিততে পারেনি আফগানিস্তান। এবারও তাই হলো।
আজকের হারে সুপার এইটে ওঠা খুব কঠিন হয়ে গেল আফগানিস্তানের জন্য। শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও সুপার এইট অনিশ্চিত থাকবে আফগানিস্তানের জন্য।
পূর্বকোণ/পিআর