চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

আব্দুর রহিম মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি বিতরণ

বিজ্ঞপ্তি

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন হাজী শেখ আব্দুল আলী মালুম বাড়ি ও লালমিয়া সওদাগর বাড়ির যৌথ উদ্যোগে প্রথমবারের মত আব্দুর রহিম মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা শুরু হয়।

 

গত ২৪ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন আলহাজ শাহাজাহান শরীফ। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করেছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত ১৬টি খেলা সম্পন্ন হয়েছে।

 

গত রবিবার সুলতান আহমদ স্মৃতি সংসদ, মনোহর আলী স্মৃতি সংসদ, বাদশা মিয়া স্মৃতি সংসদ ও শেখ পাড়া ফুটবল ক্লাব মোট ৪টি দল খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক শান্তিপূর্ণ এ খেলায় সুলতান আহমদ স্মৃতি সংসদের মো. বাবু এবং শেখ পাড়া ফুটবল ক্লাবের মো. আজমকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।

 

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসেন, সমাজসেবন মো. নজরুল ইসলাম টিটু।

 

উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. হোসেন, রেফারি নুরুল আফসার, মো. ইব্রাহীম, রহমত উল্লাহ, আব্দুল্লাহ ওমর বাহাদুর, শেখ মো. ফিরোজ , মো. আরিফ, এনাম, আবু বকর প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট