চট্টগ্রাম সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

দৈনিক গড়ে রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল, ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

এ বছর এপ্রিলের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বেড়ে গেছে গেছে। এ সময়ে মোট ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকার সমান (ডলারপ্রতি ১২২ টাকা)। দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স এসেছে দেশে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার। এ বছর প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪২৫ দশমিক ৩০ শতাংশ।

 

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার, যেখানে গত অর্থবছর একই সময়ে এটি ছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার। ওই হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট