তিনি জানান, এই টিকাদান কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়ে পরে সারাদেশে বিস্তৃত হবে। আগামী ২১ মে, পবিত্র ঈদুল আজহা-র আগেই কর্মসূচি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশে হাম-রুবেলা আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল রবিবার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কিছু এলাকায় হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে, যা বিশেষ করে ছোট শিশুদের ওপর বেশি প্রভাব ফেলছে।
তিনি জানান, এই টিকাদান কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়ে পরে সারাদেশে বিস্তৃত হবে। আগামী ২১ মে, পবিত্র ঈদুল আজহা-র আগেই কর্মসূচি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ব্যবহৃত টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সময়মতো টিকা দেওয়া গেলে হাম একটি প্রতিরোধযোগ্য রোগ হিসেবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করতে। পাশাপাশি গুজব এড়িয়ে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম ও স্থানীয় নেতৃত্বের সহযোগিতা কামনা করেন।
পূর্বকোণ/পিআর