চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি, থানায় জিডি

বিজ্ঞপ্তি

৩১ মার্চ, ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে নানান হুমকি-ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

এ ব্যাপারে স্থানীয় ডেমরা থানায় অনলাইনে জিডি করা হয়। জিডিতে বলা হয়, বিগত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুভোর্গ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মো. মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে, পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন। নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে বিগত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানামহল থেকে অব্যাহত হুমকি ধামকি দেওয়া হচ্ছে অভিযোগ সংগঠনটির।

গতকাল ৩০ মার্চ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর এলাকায় এলে দুপুরের পর থেকে কিছু অবাঞ্ছিত লোকজন তার গতিবিধি লক্ষ্য করছে। তার অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে তাঁরা সন্দেহজনকভাবে ঘুরাফেরা, বিভিন্ন লোকজনের কাছে তার ও তার পরিবারের লোকজনের অবস্থান ও কর্মকান্ড সর্ম্পকে খোঁজ খবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি তার জীবনের নিরাপত্তায় স্থানীয় ডেমরা থানায় সাধারণ ডাইরি করেন।

এক অনলাইন ভিডি বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট