চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

অনলাইন ডেস্ক

২৯ মার্চ, ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এ এই আবেদন করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। 

 

রবিবার (২৯ মার্চ) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানিয়েছেন। আবেদনটির ওপর আজ শুনানি হতে পারে বলেও জানা গেছে।

 

প্রসঙ্গত, মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

 

মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানবপাচার ও জালিয়াতির মামলায় গত ২৪ মার্চ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার এবং নথিপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে। এছাড়া পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।

 

মামুন খালেদকে গ্রেপ্তারের পর জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট