চট্টগ্রাম শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ভারতীয় টুরিস্ট ভিসা চালু শিগগিরই : সহকারী হাইকমিশনার

ভারতীয় টুরিস্ট ভিসা চালু শিগগিরই : সহকারী হাইকমিশনার

অনলাইন ডেস্ক

২৮ মার্চ, ২০২৬ | ৮:৫১ অপরাহ্ণ

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন, শিগগিরই ভারতে চলাচলের জন্য টুরিস্ট ভিসা পুনরায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজ শনিবার পাবনা শহরের শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

 

ভিসা সংক্রান্ত জালিয়াতি রোধে কড়া হুঁশিয়ারি দিয়ে সহকারী হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা পাওয়ার জন্য কেউ কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। সরকার নির্ধারিত ফি ছাড়া ভিসার জন্য কোনো ব্যক্তি বা দালাল চক্রকে বাড়তি অর্থ দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে সরাসরি ব্যাংকে টাকা জমা দেবেন।

 

সকাল থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী মনোজ কুমার। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট