
আইনি জটিলতায় ‘আটকে যাওয়া’ গেল বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ এপ্রিল। ৬১ জেলায় এ পরীক্ষা শুরু হবে। পার্বত্য তিন জেলা-বান্দরবান, খাগরাছড়ি ও রাঙামাটিতে এ পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল।
বুধবার (২৫ এপ্রিল) এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। রাঙামাটি, খাগড়াচড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সয়মসূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিন পার্বত্য জেলায় এ পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল। শুরুর দিনে প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা আর ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ চহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করতে বলা হলো।
পূর্বকোণ/পিআর