চট্টগ্রাম রবিবার, ২২ মার্চ, ২০২৬

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৩

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৩

ফেনী প্রতিনিধি

২২ মার্চ, ২০২৬ | ১২:১৫ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ৪ জন। আজ রবিবার (২২ মার্চ) ভোর রাত ৪টার দিকে দিকে এই দুর্ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন-ঢাকার লালবাগ শহীদনগর এলাকার মজিবুর রহমানের ছেলে সোহাগ রহমান (২৭), রংপুরের হারাগাছ থানার বাসিন্দা মো. মোরশেদ (৪০) এবং দোয়েল পরিবহনের সুপারভাইজার মো. কাউছার (৩৫)।

 

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- মো. রানা (৪০) ও মো. সোহেল (৩০)। দুজনেই ঢাকার নিউমার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন। ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত মো. মোরশেদ ঢাকার বাংলামোটর এলাকার ফরহাদ মার্কেটে মোটর পার্টসের ব্যবসায়ী ছিলেন। তিনিও পরিবারের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন।

 

 
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। হঠাৎ শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস আর অ্যাম্বুলেন্সের চালকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতীতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হয়। আহত হন আরও ৩ জন। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট