চট্টগ্রাম শনিবার, ২১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

দেশে ফিরছেন ইরানে আটকে পড়া ৪৬৬ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

২০ মার্চ, ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ণ

ইরান যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দল আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। স্থানীয় সময় অনুযায়ী আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাংলাদেশি সময় রাত সাড়ে ৮টার দিকে) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ১৮৬ জন বাংলাদেশিকে নিয়ে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।বাকু থেকে আসা বাংলাদেশিদের এই দলের সঙ্গে রয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপ-মিশনপ্রধান মোহাম্মদ শাহনূর আলী। 

এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ২৮০ জনের মতো বাংলাদেশি শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মি‌নি‌টে শাহজালাল বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপ‌স্থিত থাক‌বেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামও বিমানবন্দ‌রে উপ‌স্থিত থাকার কথা র‌য়ে‌ছে।

সং‌শ্লিষ্টরা জা‌নি‌য়ে‌ছেন, আটকে পড়া বাংলাদেশিদের তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়ক পথে নিয়ে আসা হয়। এরপর আজারবাইজান সীমান্ত থেকে বাকু পর্যন্ত সড়কপথে নিয়ে যাওয়া হয়। বাকু’র বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট