চট্টগ্রাম বুধবার, ১১ মার্চ, ২০২৬

বৃহস্পতিবার সংসদের ১ম অধিবেশন, স্পিকার-ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় যারা

বৃহস্পতিবার সংসদের ১ম অধিবেশন, স্পিকার-ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় যারা

অনলাইন ডেস্ক

১০ মার্চ, ২০২৬ | ১১:২৯ অপরাহ্ণ

আগামী ১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি এখন মূল আলোচনায়। সংসদের এই শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি।

 

বিএনপির দলীয় সূত্রমতে, স্পিকার পদের জন্য সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনের নামও গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। জয়নুল আবেদীন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেও সংবিধান ও সংসদীয় বিধিবিধান বিষয়ে তার বিশেষ দক্ষতা তাকে আলোচনায় নিয়ে এসেছে।

 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আগামীকাল বুধবার বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হতে পারে।

 

ধারণা করা হচ্ছে, প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অথবা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার পদের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে; তবে তারা আগ্রহী না হলে বিএনপির মধ্য থেকেই কাউকে এই পদে দেখা যেতে পারে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট