চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বাড়তে পারে ঈদের ছুটি

বাড়তে পারে ঈদের ছুটি

অনলাইন ডেস্ক

৩ মার্চ, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন ছুটি নির্ধারিত আছে। এই ছুটি আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত দিন যুক্ত করার বিষয়ে নীতিগত আলোচনা চললেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

 

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ২১ মার্চ।

 

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

 

সেই হিসেবে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

 

গত বছর ঈদের সময় দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি আমরা বিবেচনা করবো।

 

উল্লেখ্য যে, প্রতিবছরই ঈদের সময় অতিরিক্ত যাত্রীবোঝাই এবং যানজট নিরসনে বিভিন্ন মহল থেকে ছুটি বাড়ানোর দাবি ওঠে। এবারও সেই ধারাবাহিকতায় সরকার ছুটির ক্যালেন্ডারে কিছুটা পরিবর্তন এনে সাধারণ মানুষের ঈদযাত্রা আরও আরামদায়ক করার চেষ্টা করছে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট