
রাজধানীর আগারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের সঙ্গে হওয়া আলাপচারিতা নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। মুহূর্তেই তার এই সরস ও ইঙ্গিতপূর্ণ পোস্টটি আজ (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে তার খুনসুটি নিয়ে। নাসিরুদ্দিন তাকে বলেন, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে নিজের বাসায় ইফতারের দাওয়াত দেন। ইফতার শেষে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস তাকে উদ্দেশ্য করে বলেন, “দুষ্টুমি করবা না।” জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারী পাল্টা উত্তর দেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন”।
শীর্ষ নেতাদের সঙ্গে এমন খোলামেলা ও ঘরোয়া আলাপচারিতার বিষয়টি নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ