চট্টগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

জামায়াতের ইফতারে ‍গিয়ে কয়েক দশকের নজির ভাঙলেন প্রধানমন্ত্রী

জামায়াতের ইফতারে ‍গিয়ে কয়েক দশকের নজির ভাঙলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন হয়।

 

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একই টেবিলে বসে ইফতার করেন। গত কয়েক দশকে কোনো প্রধানমন্ত্রীর বিরোধী দলের অনুষ্ঠানে যোগ দেওয়ার এমন নজির নেই।

 

প্রধানমন্ত্রী বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। তাকে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

 

ইফতারের আগে প্রধানমন্ত্রী এক সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আসুন আমরা আল্লাহর নামে শপথ নিই। আগামী দিনের কাজ হবে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

 

তিনি আরও বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে । এক দশকের বেশি সময় পর দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ত্যাগের বিনিময়ে বাক ও ব্যক্তি স্বাধীনতা ফিরে এসেছে বলে তিনি শুকরিয়া আদায় করেন।

 

সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারির ঘটনার কথা স্মরণ করেন। তিনি বলেন, সেদিন বিচার না করে উল্টো নিহতদের স্বজনদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তিনি প্রয়াত খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন।

 

তিনি জানান, জামায়াত গতানুগতিক বিরোধী দল হতে চায় না। সংসদকে জনগণের সব চাওয়া-পাওয়ার কেন্দ্রবিন্দু করার আহ্বান জানান তিনি। সরকারের সব সঙ্গত কাজে বিরোধী দলের পূর্ণ সমর্থন থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

 

ইফতারে কর্নেল (অব.) অলি আহমদ, মামুনুল হক এবং মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া নবনির্বাচিত এমপি, বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা মাহফিলে অংশ নেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট