চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

আইন-শৃঙ্খলা ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠিত

আইন-শৃঙ্খলা ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠিত

অনলাইন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ দুটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

১০ সদস্যের কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রয়েছেন। 

 

অন্যদিকে, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, শিল্পমন্ত্রী, তথ্যমন্ত্রী, পাণিসম্পদমন্ত্রী, ত্রাণমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী এ কমিটির সদস্য। 

 

 পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট