
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি ১২ কেজি সিলিন্ডারে ১৫ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিইআরসি। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে এক হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ৫.৫ কেজির সিলিন্ডার ৬১৫ টাকা, ১২.৫ কেজির সিলিন্ডার ১,৩৯৭টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১,৬৭৭টাকা, ১৬ কেজির সিলিন্ডার ১,৭৮৯ টাকা, ১৮ কেজির সিলিন্ডার ২,০১২ টাকা, ২০ কেজির সিলিন্ডার ২,২৩৬ টাকা, ২২ কেজির সিলিন্ডার ২,৪৫৯ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ২,৭৯৫ টাকা, ৩০ কেজির সিলিন্ডার ৩,৩৫৪ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৩,৬৮৯ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৩,৯১৩ টাকা, ৪৫ কেজির সিলিন্ডার ৫,০৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ