চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

তরুণীর মামলায় কণ্ঠশিল্পী নোবেল আবারও গ্রেপ্তার

তরুণীর মামলায় কণ্ঠশিল্পী নোবেল আবারও গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৩৩ অপরাহ্ণ

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে নিজের স্টুডিওতে একদিন আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ফের গ্রেপ্তার করছে পুলিশ।

 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডেমরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি বলেন, নোবেল বর্তমানে থানা হাজতে আছে। আগামীকাল মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট