চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

অনলাইন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:১৪ অপরাহ্ণ

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৯ জন বিশিষ্ট লেখক। মোট আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

 

আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমির আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট