
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এ অনুযায়ী কাল থেকে মুসলমানরা রোজা পালন করবেন। রাতেই তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হবে।
রমজান উপলক্ষে ইতোমধ্যে মসজিদগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজারে নিত্যপণ্যের কেনাকাটায় বেড়েছে ভিড়। ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগির মাধ্যমে মাসটি পালন করতে প্রস্তুত।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ