
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে।
তিনি দুই দেশের ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান-কে পাঠানো এক অভিনন্দন বার্তায় এমন আশাবাদ ব্যক্ত করেন সানায়ে।
চিঠিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
পূর্বকোণ/এএইচ