
সচিবালয় থেকে মন্ত্রীদের জন্য ৪৯টি গাড়ি জাতীয় সংসদে যাচ্ছে । মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গাড়িগুলো সংসদের উদ্দেশ্যে রওনা দেবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গঠিত হতে যাওয়া মন্ত্রিসভার সদস্যরা এসব গাড়িতে করে তাদের বাসভবনে যাবেন।
সংসদ সদস্যরা যেহেতু সংসদ ভবনে অবস্থান করছেন। সে কারণে এ বছর নতুন মন্ত্রিসভার সদস্যদের আনতে বাসায় গাড়ি যাবে না। সরাসরি সংসদ ভবনে যাচ্ছে ৪৯টি গাড়ি বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এরইমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/পিআর