
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সর্বসম্মতিক্রমে দলের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে নতুন সাংসদদের শপথ অনুষ্ঠান শেষে সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
প্রথম সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি সাংসদ কেউ ডিউটি ফ্রী গাড়ী নেবেন না। এছাড়া সরকারিভাবে কোনও প্লটও নেবেন না তারা ।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। সংসদ ভবনের শপথ কক্ষে সকাল সাড়ে ১০টায় কুরআন তেলওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
পূর্বকোণ/পিআর