চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:৫৭ অপরাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগে আলোচনায় এসেছে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। তবে ছায়া মন্ত্রিসভা গঠন হলে সেটাকে বিএনপি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

এর আগে রোববার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন জামায়াত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেয়ার পর রাজনীতির আলোচনার পালে নতুন হাওয়া লেগেছে।

 

বিশ্ব রাজনীতিতে ‘ছায়া মন্ত্রিসভা’ ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থা পরিচিত ধারণা। বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ‘ছায়া মন্ত্রিসভা’ ঘোষণা করে। এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট