চট্টগ্রাম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

অনলাইন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৫৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে সরকার গঠনের আগ মুহূর্তে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান তারেক রহমান। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

সৌজন্যে সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কী কথা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে জামায়াত আমির শফিকুর রহমান শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, আজ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতকালে অত্যন্ত কঠোর ভাষায় তার দলের নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে আরও অনেক বেশি কঠোর হওয়ার কথা বলবেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট