চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামসহ ছয় জেলার ভোটকেন্দ্রে ৬ মৃত্যু

অনলাইন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:১৩ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ভোটকেন্দ্রে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।

ঢাকা: যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতনে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আলী আবু সাঈদ সরকার (৫৩)। তার স্ত্রী প্রীতি ইসলাম পারভীন বলেন, তার স্বামী অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি হৃদরোগে ভুগছিলেন, এর আগেও তার স্ট্রোক হয়েছিল। তিনি চিকিৎসকের পরামর্শে চলতেন। প্রীতি বলেন, “সকালে আমাকে ঘুমে রেখে দরজায় তালা মেরে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। স্কুল ভবনের সিঁড়িতেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তার ছেলে ফয়সাল ইসরাকসহ অন্যরা সকাল ৯টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আবু সাঈদের দুই ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে থাকতেন। তার গ্রামের বাড়ি পাবনার বেড়া থানার নাকালিয়া গ্রামে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট