চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

পোলিং এজেন্টদের থেকে বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

পোলিং এজেন্টদের থেকে বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

অনলাইন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ণ

নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের প্রিসাইডিং অফিসার ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা -৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ এনেছেন।

 

তাসনিম জারা বলেন, ‘বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে, আপনারা তো এখানের ভোটার না। অথচ এমন কোনো নিয়ম নেই, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেয়া হচ্ছে।’

 

তার পোলিং এজেন্টদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে অভিযোগ তুলে তাসনিম জারা বলেন, ‘বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে? আমি যখন জিজ্ঞেস করছি, তখন কোনো সদুত্তর দিতে পারছেন না প্রিজাইডিং অফিসাররা। আমি চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হবে।

 

এনসিপি থেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত তাসনিম জারা বলেন, আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অথচ মানুষ ভেতরে ভোট দিচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট