চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের
ছবি- সংগৃহীত

নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৫২ পূর্বাহ্ণ

সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্টের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দিয়ে সেনাপ্রধান পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সকালে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’

এ সময় সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘মিডিয়া সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে উৎসাহী হচ্ছেন।’

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট