চট্টগ্রাম শনিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

টানা ৫ দিনের ছুটিতে থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

টানা ৫ দিনের ছুটিতে থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন

৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:২৩ অপরাহ্ণ

এই মাসে (ফেব্রুয়ারি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকবে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই একের পর এক ছুটি চলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম।

 

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

 

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি এটি। আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।

 

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটির কথা বলা হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট