চট্টগ্রাম শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-আম্মারসহ আহত অনেকে

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-আম্মারসহ আহত অনেকে

অনলাইন ডেস্ক

৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:২৬ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সংগঠনটির আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে।

 

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের,  রাকসুর জিএস আম্মাসহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

 

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, যার জবাবে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছোড়ে।

 

এর আগে সকালে একই এলাকায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদেরও পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছিল।

 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ওই এলাকায় জনসমাগম নিষিদ্ধ এবং সেখানে প্রবেশ করা একটি অপরাধ।

 

সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উপস্থিত হতে সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট