চট্টগ্রাম সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

মহেশখালী ও কক্সবাজারে নির্বাচনী গণসংযোগে জামায়াত আমির শফিকুর রহমান

মহেশখালী ও কক্সবাজারে নির্বাচনী গণসংযোগে জামায়াত আমির শফিকুর রহমান

মহেশখালী সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ

নির্বাচনী জনসভায় অংশ নিতে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় মহেশখালীর নতুনবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

 

জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে মহেশখালীতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। মাঠের চারপাশ ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এবং সকাল ১০টা থেকেই সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

 

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দু রহিম জানিয়েছেন, ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মহেশখালীতে পৌঁছাবেন।

 

এই জনসভায় মহেশখালীবাসীর বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরবেন কক্সবাজার-২ আসনের প্রার্থী হামিদুর রহমান আযাদ। জামায়াত আমিরের এই সফর উপলক্ষে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।

 

মহেশখালীর জনসভা শেষ করে ডা. শফিকুর রহমান কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং পরবর্তীতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় আয়োজিত আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট