চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণ, দগ্ধ ৮ জন
ছবি প্রতীকী।

আবাসিক ভবনে আগুন লেগে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় একটি বাসায় আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তালহা বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। যে তিনজন মারা গেছেন, তারা একই পরিবারের। দুইজন নারী, একজন পুরুষ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট