
অনলাইন ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ
নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০ আসনে লড়বে।আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট। জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।
দল থেকে পদত্যাগ করাদের নিয়ে তিনি বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। এখনও একসঙ্গে কাজের সুযোগ আছে।
পূর্বকোণ/আরআর

বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০১ |
| এশা শুরু | ৭ঃ১১ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০১ |
| সুর্যোদয় | ৬ঃ১৭ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


