
অনলাইন ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৮ অপরাহ্ণ
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। শুনানি শেষে পলককে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তার প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ ও বিক্ষোভ করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মধ্য বাড্ডা ইউলুপ এলাকায় গুলিতে গুরুতর আহত হন দুর্জয় আহম্মেদ নামে এক যুবক। গুলিতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করেন দুর্জয়। ওই মামলায় গত ২৪ ডিসেম্বর পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান। সোমবার শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
শুনানির সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। আসামিপক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখীসহ অন্যান্য আইনজীবীরা পলকের সাথে সাক্ষাতের অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ

বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০১ |
| এশা শুরু | ৭ঃ১১ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০১ |
| সুর্যোদয় | ৬ঃ১৭ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


