
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে এই আমদানির অনুমতি বা ইমপোর্ট পারমিট (আইপি) প্রদান করা হবে।
আজ কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের জন্য অনুমতি দেওয়া হবে।
এতে বলা হয়েছে, গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল পুনরায় আবেদন করতে পারবেন।
একজন আমদানিকারক একবার আবেদনের সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
পূর্বকোণ/পারভেজ