
অনলাইন ডেস্ক
১৬ জুলাই, ২০২৫ | ৭:৩১ অপরাহ্ণ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪৭ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৬০ জন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৯ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯০৬ জন, যার মধ্যে ৯ হাজার ৩৪৮ জন পুরুষ ও ছয় হাজার ৫৫৮ জন নারী।
পূর্বকোণ/আরআর/পারভেজ

বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৬ |
| আসর শুরু | ৪ঃ২৩ |
| মাগরিব শুরু | ৬ঃ১৬ |
| এশা শুরু | ৭ঃ২৮ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ২২ |
| সুর্যোদয় | ৫ঃ৪০ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


