
অনলাইন ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:০৪ অপরাহ্ণ
খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এ কর্মরত জেলা জজ আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরআগে আ. ছালাম খান বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনা দায়িত্ব পালন করেছেন।
জেলা জজ আ. ছালাম খান ১৮তম বিসিএস এ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ সেশনের ছাত্র ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ

বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৩ |
| আসর শুরু | ৪ঃ২১ |
| মাগরিব শুরু | ৬ঃ০৬ |
| এশা শুরু | ৭ঃ১৫ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫০ |
| সুর্যোদয় | ৬ঃ০৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


