চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ট্রেনযাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

১০ এপ্রিল, ২০২৪ | ১০:০৫ অপরাহ্ণ

ট্রেনের যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন জানিয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ঈদ শেষ করে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য রিটার্ন টিকিটও দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এ সময় মন্ত্রী বলেন, ‘যে ব্যবস্থায় তারা ঈদ করতে স্বাচ্ছন্দ্য বাড়িতে গিয়েছেন, ঠিক একই অবস্থায় বাড়ি থেকে কর্মস্থলে ফিরবেন। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে।’

 

ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আন্তরিকভাবে যদি কোনো কাজ করা যায়, তাহলে সে কাজে সফলতা আসবে। আমরা সবাই মিলে এবার আন্তরিকভাবে চেষ্টা করেছি, যাত্রীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন– স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেন। আমাদের চেষ্টা সফল হয়েছে। যাত্রীরা এবার ট্রেনে নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন।’ এ জন্য বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান জিল্লুল হাকিম। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট